ইয়াসের প্রভাবে রাস্তা চাষের জমি ভেঙে গঙ্গার গর্ভে - The News Lion

ইয়াসের প্রভাবে রাস্তা চাষের জমি ভেঙে গঙ্গার গর্ভে


দি নিউজ লায়ন;  :ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে নদিয়ায় সকাল থেকে শুরু হয় ঝড়ো হাওয়ার দাপট পাশাপাশি কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি। বেলা বাড়ার সাথে সাথে নদীয়ার শান্তিপুরে কয়েক ঘন্টা ভারী বৃষ্টিপাত শুরু হয় যার ফলে শান্তিপুর 16 নম্বর ওয়ার্ডের স্টিমার ঘাট সংলগ্ন এলাকায় ভাগীরথী নদীতে জলোচ্ছ্বাস বাড়ায় ভাঙ্গন শুরু  হতে থাকে। 


কয়েক ঘণ্টার মধ্যে নদী তীরবর্তী গ্রামের একমাত্র রাস্তা ও চাষের জমি ভেঙে চলে যায় নদীগর্ভে। স্বভাবতই এরপর থেকেই আতঙ্ক শুরু হয় গ্রামবাসীদের মধ্যে, একদিকে ঘূর্ণিঝড় ইয়াসের আতঙ্ক, অন্যদিকে ভাগীরথীর জলোচ্ছ্বাস বেড়ে যাওয়ায় ভাঙ্গন শুরু হওয়াতে আরো বেশি আতঙ্ক গোটা গ্রামজুড়ে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.